শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline :
লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দিন কাটে স্কুলে, রাত কাটে স্টেশনের প্ল্যাটফর্মে গৃহহীন নাঈমের স্বপ্ন -পড়াশোনা করে একদিন মানুষ হবে। মাদরাসা নিবন্ধন নীতির প্রতিবাদে ১০ দফা দাবিতে ইসলামী সংগঠনগুলোর সমাবেশ। গাইবান্ধা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকে হামলার অভিযোগ, সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা

তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু।

Update : সোমবার, ১ জুন, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ী অংশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুন্নাফ একই এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ডাহুক নদীতে গোসল করতে নেমেছিল মুন্নাফ। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে সে নদীর একটি অস্বাভাবিক গভীর গর্তে পড়ে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে তাকে বাঁচানোর চেষ্টা চালায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে মুন্নাফকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

​মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান নদীতে ডুবে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category