শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার।

Update : সোমবার, ১ জুন, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

​দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​আজ রবিবার (৩১ মে) সকালে উপজেলার ছোট মালগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

​আটক রহিম ঋষি পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋষির ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামে জনি মাস্টার নামের এক ব্যক্তি একটি লিচুর বাগান লিজ নেন। আটক রহিম ঋষি ওই বাগানের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। সকালে শিশুটি লিচু বাগানের পাশে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতর ডেকে নেন এবং এক থোকা লিচু দেন। পরে কৌশলে শিশুটিকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত রহিমকে হাতেনাতে আটক করে।

​বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জনি মাস্টারের বাগানের এক পাহারাদার কর্তৃক শিশুকে ধর্ষণচেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে।”

​তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


More News Of This Category