শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

Update : সোমবার, ১ জুন, ২০২৬

আরমান হাসান রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।

রংপুর জেলা পুলিশের ডিবি’র অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০৫/২০২৬; খ্রি. ১২.৪৫ ঘটিকার সময় মিঠাপুকুর থানাধীন ০৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর রোকেয়া গেইট সংলগ্ন রংপুর টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার পার্শ্ববর্তী পূর্ব দিকের লেনের পাশে জনৈক মোঃ আলেপ উদ্দীন (৫০) এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে হাতে-নাতে ধৃত করা হয়।

উপস্থিত লোকজনের সম্মুখে অভিযুক্তের সাথে থাকা একটি লাল-সবুজ-হলুদ রং মিশ্রিত লেলিন সুতার বাজার করা ব্যাগের মধ্যে মিষ্টির প্যাকেটের ভিতরে একটি নীল রংয়ের জিপার বায়ুরোধক ব্যাগে ও মিষ্টির প্যাকেটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ৫৮ পিস উদ্ধার করে জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত তার নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ তবিবুর রহমান @ আকুল (৪৯), পিতা: মৃত এমাজ উদ্দীন, সাং: কাফ্রিখাল, পোস্ট: কাফ্রিখাল, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।

অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে


More News Of This Category