শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ঈদের ছুটিতেও রংপুরে ডিবির মাদকবিরোধী অভিযান, আটক ৩।

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার,আরমান হোসেন রাজু, বাংলার সংবাদ।

রংপুর মহানগরীতে ঈদের ছুটিকালেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ) সকালে নগরীর কোতোয়ালি থানার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন ডিবির এএসআই মো. জাহেদুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— জাহিদ হোসেন (৪৫), আইয়ুব আলী (৫০) ও নাজমুল ইসলাম (৩৫)। তাঁদের মধ্যে দুজন ইসলামপুর হনুমানতলা এলাকার এবং অপরজন পশ্চিম কেশবপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে আরপিএমপির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। ঈদসহ যেকোনো উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব থানা ও গোয়েন্দা ইউনিটকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


More News Of This Category