মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

লালমনিরহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন: হাজারো দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ত্রাণমন্ত্রী দুলু

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আরমান হোসেন রাজু,রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে কয়েক হাজার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

​শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন ও বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

​খাবার বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন:

​”শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের যেকোনো সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

​বিরোধীদের সমালোচনা ও অপপ্রচারের জবাব দিয়ে মন্ত্রী আরও বলেন, “রাজনীতি হওয়া উচিত জনগণের ভাগ্যোন্নয়নের জন্য, সস্তা বাহবা পাওয়ার জন্য নয়। যারা ক্ষমতার বাইরে থেকে সরকারের গঠনমূলক কাজের সমালোচনা করছেন, তাদের বলব—মুখে বড় বড় কথা বন্ধ করে রাজপথে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে সমালোচনা করা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। দেশবাসী ভালো করেই জানে কারা সংকটে পাশে থাকে আর কারা শুধু সমালোচনা করতে পারে। মনে রাখতে হবে, শুধু ফাঁকা আওয়াজ ও সমালোচনা করে জনগণের মন জয় করা যায় না।”

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

​উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— জেলা পরিষদ প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলসহ স্থানীয় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


More News Of This Category