শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline :
এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি- রাকিব, সাধারণ সম্পাদক- অপু। শহিদ জুলাই যোদ্ধা বিশালের পরিবারের খোঁজ নিলেন উপজেলা প্রশাসন, দিলেন ফল উপহার পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদের স্মরণে আলোচনা ও দোয়া” এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

রোডের বাসিন্দা মারিয়া হাসান মাইশা অর্জন করেছেন এক অসাধারণ সাফল্য। তিনি Asian University for Women-এ অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন। চার বছর মেয়াদি এই স্কলারশিপের আওতায় তিনি প্রতি বছর পাবেন ১৫ হাজার ডলার, যা তার উচ্চশিক্ষার সম্পূর্ণ পথকে আর্থিকভাবে সুরক্ষিত করবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ১ জুলাই তিনি Chevron Bangladesh-এর সহায়তায় পরিচালিত STEM-ভিত্তিক সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরই তার জন্য খুলে যায় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই বড় সুযোগের দরজা।

মাইশার বাবা, ব্যাংকের কর্মকর্তা মনজুর হাসান মনির, ২০১৭ সালে মারা যান। এরপর থেকে তার মা রেবেকা সুলতানা ছোট একটি পোশাক ব্যবসা পরিচালনা করে পরিবারের দায়িত্ব বহন করে আসছেন। প্রতিকূলতার মধ্যেও মাইশা নবীগঞ্জের জে.কে. হাই স্কুল থেকে এসএসসি এবং পরে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করেন।

মানবিক বিভাগ থেকে উঠে এসে বিজ্ঞানভিত্তিক সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জয় করেই তিনি প্রমাণ করেছেন, সুযোগ ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।

প্রায় ৭৫ লাখ টাকার এই স্কলারশিপ শুধু মাইশার ব্যক্তিগত অর্জন নয়, এটি তার পরিবারের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মা ও বড় ভাইয়ের নিরন্তর সমর্থন, শিক্ষকদের উৎসাহ এবং নিজের অদম্য চেষ্টা তাকে পৌঁছে দিয়েছে এই গৌরবময় সাফল্যে।মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি সটাফ রিপোটার,,,


More News Of This Category