মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আরমান হোসেন রাজু,রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলো— উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ডাংগীরহাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের কয়েকজন কিশোর ও যুবক মিলে দুপুরের দিকে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে যায়। তারা কেউ সাঁতার জানত না বলে স্থানীয়রা জানান।

​পরে ওই দুই কিশোর পানিতে তলিয়ে যেতে শুরু করলে সঙ্গে থাকা অন্যরা চিৎকার দেয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালান। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


More News Of This Category