শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline :
ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। ত্যাগ, ভালোবাসা আর মানবতার মহিমায় ভরে উঠুক পবিত্র ঈদুল আজহা। দিনাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম__ঈদ মোবারক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। প্রকৃতির গোছানো রবীন্দ্রজয়ন্তী উৎযাপন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের ঈদের শুভেচ্ছা বার্তা অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন -এমপি নূরুল ইসলাম বুলবুল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে। ঈদুল আযহা উপলক্ষে বারাসাত ইউনিয়নে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ শুরু

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।

Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার ৩৩১জন প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার হলো গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের সরকার। দেশের ষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়তে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু,
উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দের হাসি। এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে


More News Of This Category