শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline :
এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি- রাকিব, সাধারণ সম্পাদক- অপু। শহিদ জুলাই যোদ্ধা বিশালের পরিবারের খোঁজ নিলেন উপজেলা প্রশাসন, দিলেন ফল উপহার পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদের স্মরণে আলোচনা ও দোয়া” এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন-

ঈদুল আযহা উপলক্ষে বারাসাত ইউনিয়নে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ শুরু

Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার ,মোঃ সোহেল রানা

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ২ নং বারাসাত ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে ঈদ সামগ্রীর উপহার প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানান, ঈদের আনন্দ যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরেও পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

উক্ত মানবিক কার্যক্রমের সার্বিক অর্থায়ন করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিঙ্গাপুর প্রবাসী জনাব শেখ শহিদুল ইসলাম। তার অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে বারাসাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। তারা এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।

শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category