মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

সাঘাটায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন।

Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।

গাইবান্ধার সাঘাটায় চলতি ইরি-বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষক অ্যাপের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩৫১ জন কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষকের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে।

এছাড়াও চলতি মৌসুমে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে মোট ২ হাজার ৬৪৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান, চালকল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর ও বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ধান-চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


More News Of This Category