মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট

০১৭১৭৭৭৬৯৭২

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)
তারিখ: ২৬ মে ২০২৬ ইং

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে একটি চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের অপচেষ্টা চালাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ মে ২০২৬ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন বালারহাট বাজার সংলগ্ন এলাকার একটি মাদক স্পটে (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত স্থানে পরিত্যক্ত ঘরের ভিতরে লুকায়িত অবস্থায় ৫১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

এছাড়াও, একই দিন সন্ধ্যা ০৬:৫০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন উত্তর গোড়কমন্ডল এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) আরেকটি স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে সে তার বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ০৯ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ৬০ বোতল, যার সিজার মূল্য ২৪,০০০/-টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে কোনো চোরাকারবারী চক্র সীমান্ত ব্যবহার করে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য দেশে প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category