শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে সোনাতলা থানা পুলিশ- ভ্রাম্যমান আদালতে জেল জড়িমানা প্রদান।

Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সাগর, সোনাতলা বগুড়া প্রতিনিধি, বাংলার সংবাদ।

বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের নিকট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়ন এর হড়িখালী গোডাউন মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এর নেতৃত্বাধীন একটি আভিযানিক টিম। অভিযানে উপজেলার হাসরাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে নবিরুল ইসলাম নবীন (২৩) ও গজারিয়া গ্রামের আঃ সাত্তারের ছেলে আঃ আলিমকে (২১) আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তল্লাশিকালে তাদের নিকট থাকা দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সোনাতলা থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ ব্যাপারে সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


More News Of This Category