রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline :
দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ। জাতীয় নদী দিবসে নৌপথ চালুর দাবিতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। একটি জাতির আসল শক্তি। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ- হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। বান্দরবানে হোটেল “হিলি রেইনবো” আবাসিক হোটেলের নামকরণ ও বিলবোর্ড স্থাপন সম্পন্ন । ঈদের শুভেচ্ছার সাথে ছাগলাদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন কে এম রাকিবুল ইসলাম* লজ্জিত আমি, সমগ্র দেশ লজ্জিত, লজ্জিত আজ মানবতা। ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে সোনাতলা থানা পুলিশ- ভ্রাম্যমান আদালতে জেল জড়িমানা প্রদান। বরিশালের গৌরনদী উপজেলা-র খাঞ্জাপুর ইউপি সদস্য নির্বাচনে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন।

বাংলার সীমান্ত! —মেহেদি হাসান নাঈম

Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সীমান্তে চোখ রাঙাও কেন,
আগুন নিয়ে খেলো?
বাংলার মাটি বাঘের ঘাঁটি,
ভুলে গেছো নাকি বলো?

এই মাটিতে রক্ত ঝরেছে,
স্বাধীনতার নামে!
এই স্বাধীনতা কিনেছি মোরা,
হাজার শহীদের দামে!

কাঁটাতারের ওপার থেকে,
হুমকি দিও না আর!
বাংলার ছেলে জেগে উঠলে,
কাঁপবে সীমান্তপার।

আমরা শান্তি চাই ঠিকই,
দুর্বল মোটেও নই!
দেশের মাটির প্রশ্ন এলে,
জীবন পাতিয়া রই!

তিস্তার পানি, পদ্মার ঢেউ,
সাক্ষী হয়ে রয়!
বাংলার বুকে আঘাত, এলে বজ্র নেমে কয়—

“এই দেশ কারো দাস হবে না,
মাথা নতও নয়!
বাংলার মাটি রক্ষার জন্য জীবন দিতে কার ভয়?

বারুদ দিয়ে ভয় দেখিয়ে,
লাভ হবে না আর!
লাখো তরুণ দাঁড়িয়ে আছে,
হাতে লাল অঙ্গার।

মনে রেখো ইতিহাসটা,
এখনো জীবন্ত!
বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে, চিরবিদ্রোহী, দুরন্ত।


More News Of This Category