শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline :
রূপসায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন ডিসি হুরে জান্নাতের। আসছে আগামী ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দেশ বিদেশে থাকা সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে আগামী ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দেশ বিদেশে থাকা সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে আগামী ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের শান্তি নিরাপত্তা কামনায় দেশ বিদেশে থাকা সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাঘাটায় আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালিত বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন, মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ।

সাঘাটায় আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালিত

Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

“নারীর সুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভায় প্রসবকালীন ফিস্টুলা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং নারীদের স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সময়মতো চিকিৎসা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে প্রসবকালীন ফিস্টুলা প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান তন্ময়, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কর্মকর্তা সাইদুর রহমানসহ সকল নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

শেষে উপস্থিত সবাই আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬-এর সফলতা কামনা করেন।


More News Of This Category