বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

এডিসের লার্ভা পাওয়ায় তমা অটো এলপিজি স্টেশনসহ ৯ স্থাপনাকে দক্ষিণ সিটি করপোরেশনের জরিমানা

Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মু.মেছবাহ উদ্দিন খান
—————————————————-
এডিস মশার লার্ভা পাওয়ায় অভয় দাস লেনে অবস্থিত তমা অটো এলপিজি স্টেশনসহ ৯টি স্থাপনাকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

আজ মজ্ঞলবার (২৫ জুন) করপোরেশনের রামপুরার জি ও এফ ব্লক, ১ নং রোড ও আশপাশের এলাকা, হাজারীবাগ পার্ক সংলগ্ন এলাকা, টিপু সুলতান রোড, অভয়দাস লেন, গোয়ালনগর, ইংলিশ রোড, তাতীবাজার সংলগ্ন, মান্ডা, গ্রিন মডেল টাউন, মুগদা, যাত্রাবাড়ি, দনিয়া, যাত্রাবাড়ী, জনতাবাগ, পলাশপুর ও সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আজকের অভিযানে পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৩৯ নম্বর ওয়ার্ডের অভয় দাস লেন ও ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত তমা অটো এলপিজি স্টেশনের অভ্যন্তরে অবস্থানরত লরির খোলা জায়গায় এডিস মশার লার্ভা দেখতে পায়। আদালত এ সময় অভয় দাস লেনে অবস্থিত তমা অটো এলপিজি স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও আরো ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় আরো ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ৩ নম্বর ওয়ার্ডের রামপুরার জি ও এফ ব্লক, ১ নং রোড ও আশপাশের এলাকায় ৭২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ২২ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ পার্ক সংলগ্ন এলাকায় ৭২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ৪ নম্বর অঞ্চলের ৩৫ নম্বর ওয়ার্ডের গোয়ালনগর, ইংলিশ রোড ও তাতীবাজার এলাকায় ৬২টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ৩টি স্থাপনায় সামান্য মশার লার্ভা পায়। এ সময় আদালত আগামীতে যেন এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক করে।

সাত অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭১নম্বর ওয়ার্ডের মান্ডা, গ্রিন মডেল টাউন, মুগদা এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া দশটি বাড়ির মালিককে সতর্ক করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল বিছিল ৬২ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি, দনিয়ার এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন ৬০ নম্বর ওয়ার্ডের জনতাবাগ, পলাশপুর ও সংলগ্ন এলাকায় ৩৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ

পাশাপাশি আজকের অভিযানে এডিস মশার প্রজননস্থল যা সৃষ্টি না হয় সেজন্য জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আজকের অভিযানে সর্বমোট ৩১১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


More News Of This Category