মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

নওগাঁয় সাংবাদিকদের মর্যাদাহানি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।

Update : বুধবার, ২০ মে, ২০২৬

মো: সারোয়ার হোসেন অপু ,নওগাঁ জেলা প্রতিনিধি , বাংলার সংবাদ।

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের মানহানি, আদালত অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতা ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের সৎ ও সাহসী পেশাদার সাংবাদিকদের লক্ষ্য করে ফেসবুকে নানা রকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তাঁদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা শুধু সাংবাদিকদের মর্যাদাহানি করছে না, বরং মুক্ত সাংবাদিকতার পরিবেশকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। একই সাথে আদালত অবমাননাকর কর্মকাণ্ডের মাধ্যমে তারা আইনের শাসনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
​ব্যানারে উল্লিখিত তথ্যের বরাতে মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা ফেসবুকে অপপ্রচারকারী মূল অভিযুক্ত সিফাত ও সুলতানসহ এই চক্রের সাথে জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হয়, তবে নওগাঁর সাংবাদিক সমাজ আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
​উক্ত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, জেলা প্রতিনিধি, ক্যামেরা পারসনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।


More News Of This Category