বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline :
আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ। নওগাঁয় সাংবাদিকদের মর্যাদাহানি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন। গাইবান্ধায় ভূমিসেবা মেলা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন। নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা। চিলমারীতে “মাদকদ্রব্য অভিযানে আটক” ১জন। সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে।

গাইবান্ধায় ভূমিসেবা মেলা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


More News Of This Category