মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline :
সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে। ঝালকাঠিতে লাশের খাটিয়ায় পিকাপের ধাক্কা গুরুতর আহত ০৪। ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জনগণের সঙ্গে পুলিশের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে – রূপসায় পুলিশ সুপার তাজুল ইসলাম। লালমনিরহাট জেলায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে- ,পুলিশ সুপার।

ঝালকাঠিতে লাশের খাটিয়ায় পিকাপের ধাক্কা গুরুতর আহত ০৪।

Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গাড়ীতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি, বাংলার সংবাদ।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে লাশ বহন অবস্থায় খাটিয়ার পেছন থেকে আসা পন্যবাহী একটি পিকাপ গাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ মাটিতে পরেযায় এবং খাটিয়া বহনকারী চার জন গুরুতর আহত হয়।
সোমবার ১৮এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি যারা দেখেছেন তারা প্রতিবেদককে জানিয়েছেন পিকাপ গাড়িটি বেপরোয়া গতিতে ছিলো। আহতদের সাথে কথা বলে যেটি যানাগেছে তা হলো, “ঐ এলাকার একজন মৃতব্যক্তিকে জানাজা পড়িয়ে দাফনের জন্য খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকাপ গাড়ি খাটিয়া বহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে লাশ মাটিতে পড়ে যায় এবং চারজন আহত হয়। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মোঃ অলি, শ্যালক নাছির, বোনের ছেলে রেজা এবং নাতি সম্পর্কের আরো একজন।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েযায় স্বজন ও স্থানীয়রা। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকাপ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় প্রায় দুইঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেয়।


More News Of This Category