শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

লালমনিরহাট জেলায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ অ্যাডমিন, বাংলার সংবাদ।

গত ১৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট। উক্ত ভলিবল টুর্নামেন্ট-এর সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী জনাব লুবনা জাহান।

উক্ত ফাইনাল খেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ দল দিনাজপুর জেলা পুলিশ দলকে ২-১ সেটে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত টুর্নামেন্টে রংপুর রেঞ্জের ০৮ দল অংশগ্রহণ করেন। প্রতি বছর রংপুর রেঞ্জের পক্ষে লালমনিরহাট জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।


More News Of This Category