সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার অপসারণে যুক্তরাষ্ট্র সরকারের যথার্থতা প্রমাণিত হলো। লালমনিরহাট সদর হাসপাতালে কোনো সরকারি নিয়ম নেই,সরকারি নেই কোনো রশিদ । গাছের ডালের সঙ্গে সংঘর্ষ: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ । ​বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র ক্লাব স্কুলিং, ৮ম পালাবদল, গ্র্যান্ড রিসিপশন ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত। জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা। শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবেপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। সফলতার মূল সূচক লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়িতে ৬ জনের মৃত্যু: সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে।

লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়িতে ৬ জনের মৃত্যু: সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে।

Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃসেলিম মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ৬ কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক কূটনীতিক মোঃ সাব্বির বিন শামসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, সাবেক এই কূটনীতিককে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এর আগে, গতকাল শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটকের সময় তার কাছ থেকে একাধিক কূটনৈতিক পাসপোর্ট উদ্ধার করা হয়।উল্লেখ্য, মোঃ সাব্বির বিন শামস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সাবেক ‘মিনিস্টার পাবলিক ডিপ্লোমেসি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়।


More News Of This Category