মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।

Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলায় ,আমরা জুলাই যোদ্ধা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে।

শনিবার (১৬ মে ২০২৬) বেলা ২টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ,আমরা জুলাই যোদ্ধা, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব খালিদ হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখা অত্যন্ত জরুরি। তিনি আমরা জুলাই যোদ্ধা,,সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে কাজ করতে হবে।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ— মো. সাইফুল ইসলাম, মো. সিফাত মন্ডল, মো. এনামুল হক, মো. শামিম মিয়া, মো. আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে আহ্বায়ক আমিনুল হক বলেন, আমরা জুলাই যোদ্ধা” একটি আদর্শভিত্তিক সংগঠন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে এ সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ,আমরা জুলাই যোদ্ধা, সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং সকলের সম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category