মোঃ দুলাল সরকার, গজারিয়ায় প্রতিনিধি , বাংলার সংবাদ ।
চাঁদপুর জনসভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা হাস পয়েন্টে এই শুভেচ্ছা জানান ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম এরাদত মানু, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী।
গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণ সড়কের পাশে দাড়িয়ে হাত নারিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান । এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকে লোকারণ্য হয়ে যায় ।
স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গজারিয়াজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। চাঁদপুরে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে