মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ এর সংবর্ধনা ও খাবার বিতরণ।

Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন (PPSF) একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। ২০২১ সাল থেকে সংগঠনটি হতদরিদ্র শিশু ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সংগঠনের “নবআল পাঠশালা-০১” এর শিক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অর্ধশত জন অসহায় ও হতদরিদ্র শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ ১৫ মে শুক্রবার বিকালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর দেওয়ানগঞ্জ -গফরগাঁ ব্রীজ সংলগ্ন স্থানে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরিফুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট সমাজসেবক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ ফুলের তোড়া দিয়ে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী,মো. আবদুল কবিরকে বরণ করে নেন। পরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের মাসিক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় অতিথিরা হতদরিদ্র শিশুদের শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বিশিষ্ট সমাজসেবক মো. আবদুল কবির বলেন, “অসহায় শিশুদের পাশে আমি সবসময় থাকবো এবং তাদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করে যাব।”

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ বলেন, “২০২১ সাল থেকে প্রায় ২০০ হতদরিদ্র শিশুকে নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের পোশাক, ঈদ সামগ্রী, মেহেদী উৎসব, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “সমাজ তখনই আলোকিত হবে, যখন শিশুদের আলোর পথ দেখানো যাবে।”


More News Of This Category