শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে – হাজী চানমিয়া বেপারী।

Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃশাহজালাল সুমন ,তুরাগ ঢাকা : খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে। একমাত্র খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে।” — এমন মন্তব্য করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। বৃহস্পতিবার রাতে তুরাগের রানাভোলা ইসলামাবাদে স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো-র স্মরণেআয়োজিত জমজমাট মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ ধরনের সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং বলেন, “তুরাগ এলাকায় খেলাধুলার উন্নয়ন ও তরুণদের ক্রীড়ামুখী রাখতে আমরা সবসময় সার্বিক ও আর্থিকভাবে পাশে থাকবো। তরুণরা যেন নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে, সেজন্য আমরা তাদের উৎসাহিত করবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা। ৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানাভোলা ইসলামাবাদ ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আমজাদ হোসেন, ছাত্রনেতা কাউসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফাইনাল খেলায় রাজাবাড়ি রয়েলস টিম ও রানাভোলা একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজাবাড়ি রয়েলস টিম নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানাভোলা একাদশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে দলটি ৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করতে সক্ষম হয়। এর ফলে ১৫ রানের জয় নিয়ে রাজাবাড়ি রয়েলস টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


More News Of This Category