মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আতঙ্কে অতিষ্ঠ জনজীবন আহত ১০।

Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি, বাংলার সংবাদ।

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪মে) দিনভর উপজেলার হরতকিতলা, আমতলা বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি উন্মত্ত কুকুর কালিয়াকৈর উপজেলার হরতকিতলা আমতলা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর
উপজেলার জোড়া ব্রিজ এলাকায় একজন, লতিফপুরে একজন, টিএন্ডটি রেললাইনের কাছে একজন, হাইটেক ফ্লাইওভারের নিচে একজন এবং সমাহারের গেটের সামনে একজনসহ বিভিন্ন স্থানে মোট ১০ জনকে কামড়িয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, “হঠাৎ করে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছে। দ্রুত কুকুরটি আটক করা প্রয়োজন।”

আরেক স্থানীয় বাসিন্দা রায়হান জানান, “দিনভর মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। অনেকেই ছোট শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।”

এদিকে আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ অজিদ বলেন, “কুকুরে কামড়ের ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। কুকুরে কামড় দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া জরুরি।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তাল্লুকদার বলেন, “বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”

এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, “পাগলা কুকুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”


More News Of This Category