শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

কাপাসিয়া উজলী দিঘীরপাড় জে ইউ আলিম মাদ্রাসায় শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি কাপাসিয়া, বাংলার সংবাদ।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উজলী দিঘীরপাড় জে ইউ আলিম মাদ্রাসায় নবগঠিত গভার্নিং বডি ও মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হলে শুধু প্রশিক্ষণ দিলেই হয় না—পুরো শিক্ষা ব্যবস্থা একসাথে কাজ করতে হবে। নিয়মিত ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষাদানের মান পর্যবেক্ষণ করত হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে এবং রেজাল্ট ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আকবার আলী। তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, গত তিন দশকেও এমন ফলপ্রসু মিটিং হয়নি। “শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। পাঠদানের মান উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের পাঠদানে আরও আন্তরিকতা, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা জানান, এ ধরনের আয়োজন এর আগে কখনো হয়নি। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আলোচনা সভা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সবশেষে, মাদ্রাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


More News Of This Category