শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আমার দিদি
তাছলিমা আক্তার মুক্তা

বল মা দিদি যাচ্ছে কোথায়
আসবে কবে বাড়ি ,
দিদিকে কেন নিয়ে যাচ্ছে
পড়িয়ে লাল শাড়ি ?

এতো মানুষ কেন মা’গো
এসেছে আমাদের ঘরে
সারা বাড়ি সাজিয়ে গুছিয়ে
দিয়েছে সবাই ভরে ।

এতো এতো খাবার দাবার
আয়োজন কাদের তরে ,
লাল শাড়িতে সেজে দিদি
কেন কাঁদছে নিজের ঘরে ?

দিচ্ছো না কেন মা’গো তুমি
আমার কথার জবাব ?
তোমার চোখে জল কেন মা
কিসের তোমার অভাব ?


More News Of This Category