সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভুট্টো, মাঠে আলোচনা-সমীকরণ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক ও যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমীকরণ।গোলাম মোস্তফা ভুট্টো উপজেলার পুরাতন জয়সেনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরু মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন।নির্বাচন ঘিরে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জয়শেনা, পানতিতা ও রামমাঝি—এই তিন ওয়ার্ডে তাকে ঘিরে ইতিবাচক জনমত তৈরি হচ্ছে। সচেতন ভোটারদের একাংশ তাকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
রাজনৈতিকভাবে গোলাম মোস্তফা ভুট্টো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাটিঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় থাকার কারণে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে নির্বাচনের আগেই তাকে ঘিরে আলোচনার মাত্রা বাড়ছে।গোলাম মোস্তফা ভুট্টো বলেন, মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে তেরখাদা সদর ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনা রয়েছে তার। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনে তার অবস্থান কী হবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।


More News Of This Category