বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline :
গত ২৮-১-২০২৬ ইং রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। উলিপুরে সরকারি কাছারি পুকুর দখল ও মাদকসেবীদের আড্ডা: অভিযোগ করেও মিলছে না প্রতিকার। অনলাইন লোন সার্ভিসের আড়ালে প্রতারণার জাল: সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার। বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ,,(কোডেক) কর্তৃক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন, পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত। মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর। বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন।

গত ২৮-১-২০২৬ ইং রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গত ২৮-১-২০২৬ ইং রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ।

গত ২৮-১-২০২৬ রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠেছে। সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন জামালপুর জেলার ইসলামপুরে তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম এর মাধ্যমে তার নিজ এলাকায় বিদ্যুৎ ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের নাম করে তার নিজ এলাকা হইতে ৩১ জন মানুষকে মাসিক বেতনে চাকরি দিয়েছিল। তাহা আমার অজানা ।এরপরে আমার নিজ প্রতিষ্ঠান স্মার্ট বাজার লিমিটেড কমিশন ভিত্তিক প্যাকেজ পদ্ধতিতে দায়িত্ব পালন করে আসছে তারা। সাব্বির ও বিদ্যুৎ চন্দ্র নামক দুই ব্যক্তি। পাশাপাশি আমার ওয়েবসাইট দৈনিক বাংলার সংবাদ নামক নিউজ পোর্টালের দায়িত্ব পালন করবে বলে ,আমার এ দুটি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমাকে বলে জামালপুরে আমাদের হাজার হাজার গ্রাহক তৈরি করা রয়েছে। তারা দুজন বলে আপনি আমাদেরকে পণ্য প্যাকেজ দিলে তাৎক্ষণিকভাবে যাওয়ার পর টাকা বুঝিয়া পাইয়া আপনাকে টাকা পাঠিয়ে দিব ।আমি তাদেরকে বিশ্বাস করার কারণ বিগত গত তিন বছর পূর্বে সাব্বির হোসেন নামক ছেলেটি আমাকে ধর্ম ভাই বলে আসিতেছে ।সে বলে আমি আপনার ছোট ভাই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এরপর হইতে আমার পার্সোনাল ফেসবুক দৈনিক বাংলার সংবাদ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে এডমিন এবং ফেসবুক এক্সেস দিয়ে থাকি। তারপর তাহারা আমার ফেসবুক ও নিউজ পোর্টাল গ্রুপে থাকা সকল প্রতিনিধি এবং গ্রুপে যুক্ত থাকা ব্যক্তিদের নাম্বার গুলো সংগ্রহ করে। বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করে প্রতারণা করে আসছে।আমার ৭৫০০০/ হাজার টাকার পণ্য নিয়ে জামালপুর জেলার ইসলামপুর এলাকায় আব্দুর রহিমের বাড়িতে নিয়ে গেলে তাদেরকে বিদ্যুৎ ফাউন্ডেশনের নাম করে ওই এলাকায় ৩১ জন লোককে চাকরি দিয়ে বেতন না দেওয়ার ,সাব্বির ও বিদ্যুৎ কে তারা ০৬ দিন আটক করে রাখে আমি তাদের খোঁজখবর যোগাযোগ না থাকায় দুশ্চিন্তায় পড়ি ।৬ দিন পর জানতে পারি তাদেরকে ওই এলাকায় আটক করে রাখছে ।আমি জিজ্ঞাসা করলে তারা স্বীকারোক্তি দেয় যে ৩১ জনকে বেতন না দেওয়ায় আমাদেরকে আটক করে রেখেছে ।আমি থানায় যোগাযোগ করলে স্থানীয় লোকজন সহ তাদের কাছ থেকে নগদ ৩০০০০ টাকা আদায় করে ,২ লক্ষ টাকা লিখিত করে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর ওই এলাকার আটককারি তারেক দিয়া প্রজন্মের দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বিষয়টা আমাকে অবহিত করে বলে বিদ্যুৎচন্দ্র বর্মন আমাকে বিদ্যুৎ ফাউন্ডেশন এর মহাপরিচালক পদবি দিয়ে প্রায় ৭০ হাজার লোকের নিকট হইতে ১০০ টাকা হারে ৩১জন বেতনধারী কর্মীর মাধ্যমে টাকাগুলো কৌশলে হাতিয়ে নেয় ।এরপর বেতন না দিয়ে স্মার্ট বাজার লিমিটেড নামক প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকার পণ্য নিয়ে আসিলে বেতনধারী নিয়োগপ্রাপ্ত ৩১জন ব্যক্তিরা মিলে তাদেরকে মালসহ আটক করে ।তাদের পরিবারের সাথে যোগাযোগ করলে নগদ ৩০ হাজার টাকা দিয়ে স্ট্যাম্প করে। স্ট্যাম্পের মাধ্যমে স্বাক্ষর করিয়া আরো ২ লক্ষ টাকা দিতে চায় , পরে আমরা তাদের মুক্ত করে দেই ।আমি আব্দুল রহিমের নিকট আটক থাকা অবস্থায় আমার টাকার কথা বলিলে সাব্বির আমাকে বলে আপনার টাকার জন্য আমি আপনার ছোট ভাই আছি টাকার জন্য কোন চিন্তা করবেন না। আমি ঢাকায় আসলে টাকার ব্যবস্থা করে দেব ।সাব্বিরের এই কথায় আমি মেনে নিতে বাধ্য হই। আজকাল করে টাকা দিব, দিচ্ছি বলে বারবার প্রতারণা করায় আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হই। এমন অবস্থায় দেশবাসী ও প্রশাসনের নিকট আমার প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত চুরি ও আমার নিজ ফেসবুক আইডির এক্সেস তাদের কাছে থাকায়, আমার ফেসবুকে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মানহানি ও উপপ্রচার করে যাচ্ছে তারা ।এতে আমার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকারও বেশি ।তাই আমি প্রশাসনের নিকট প্রচলিত আইন অনুযায়ী আইনি সহযোগিতা পাইতে আবেদন করি বিষয়টি তদন্ত করে যথাযথ দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। সঙ্গে প্রমাণ সংযুক্ত করা হইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category