রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

*প্রেস বিজ্ঞপ্তি*

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ নাজিউর রহমান রিজভী, নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ।

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১৪/০৪/২০২৬ তারিখ রাত ১১.৪৫ ঘটিকার সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সাকিনস্থ পলাতক আসামি মোঃ আশরাফুল হোসেন (৪৩) এর আধাপাকা বসতবাড়ির উত্তর পাশে টিনের তৈরী রান্না ঘরের সামনে উঠানের উপর অভিযান পরিচালনা করে ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) এবং ৯৪ বোতল এস্কাফ (ESkuf) জব্দসহ মহিলা মাদক ব্যবসায়ী ১। মোছাঃশিউলী (৩৯), স্বামী-মোঃ আশরাফুল হক, সাং-কালমাটি পাকার মাথা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category