মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline :
ঈদুল আজাহা শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ। দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে । গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেকজন মাদক সেবনে আটক। জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর।

Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম প্রতিনিধি, বাংলার সংবাদ

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ এপ্রিল শুক্রবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ কোটি ২০ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত চিংড়ি রেনু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category