শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর। নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি। বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। মোহনগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে দুই বখাটে গ্রেফতার। নেত্রকোনায় তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুসলিম উম্মাহর বিভাজনের মূল কারণসমূহ: অনলাইন টিভি / আইপি টিভি চালাতে যা করতে হয়* – বাংলাদেশে এটা বৈধভাবে করতে BTRC ও তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগে। আন্তর্জাতিক অপরাধ তদন্ত কাউন্সিল। দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দিতে পেঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু।

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পেঁয়াজের মাচাং ভেঙে জান্নাতুল (জান্নাতি) (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল একই গ্রামের ওবায়দুর রহমান ও রোজিনা বেগমের মেয়ে।

ঘটনার সময় জান্নাতুল তার বাবার সঙ্গে ঘরের ভেতরে পেঁয়াজের মাচাংয়ে পেঁয়াজ তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ করে মাচাংসহ পুরো পেঁয়াজের ঘর ভেঙে পড়ে। এতে জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়ে পেঁয়াজের নিচে চাপা পড়ে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতা লক্ষ্য করা গেছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category