রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি হলো ২৫ মন ওজনের দানব মাছ।

Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়, করাতের মতো মুখ, ২৫ মনের দেহ দে‌খেই মঙ্গলবার ভোরের নিস্তব্ধতাকে বদলে দিল কাঁঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে।
ট্রলা‌রে থাকা জাল থেকে ধীরে ধীরে যখন বিশাল দেহের সেই মাছটিকে তোলা হলো, প্রথমে দূর থেকে মনে হচ্ছিল কোনো অচেনা দানব।
কাছে আসতেই বোঝা গেল, এটি সেই বিরল “খটক মাছ” স্থানীয়দের কাছে পরিচিত ‘করাতি হাঙর’ নামে।
মাছটি পুরোপুরি ডাঙ্গায় তোলার পরই তার আসল রূপ সামনে আসে।
করাতের মতো লম্বা, সরু মুখ, আর তার সঙ্গে ২৫ মনের বিশাল দেহ, সব মিলিয়ে এক অদ্ভুত উপস্থিতি। দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড়ের মধ্যেও সেটি যেন আলাদা করে নিজের অস্তিত্ব ঘোষণা দিচ্ছিলো।
অনেকেই কয়েক পা পিছিয়ে যাচ্ছিলেন, আবার কেউ কেউ সাহস করে এগিয়ে এসে কাছ থেকে দেখার চেষ্টা করছিলো।
ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন। কেউ বলছেন, এমন মাছ জীবনে প্রথম দেখলেন। কেউ আবার পুরনো দিনের স্মৃতি টেনে বলছেন, বহু বছর আগে নাকি একবার পার্শবতী মঠবা‌ড়িয়ায় এমন কিছু ধরা পড়েছিল।
তবে এত বড় আকারে দেখা যায়নি। শিশুদের চোখে বিস্ময়, বড়দের চোখে কৌতূহল আর কোথাও কোথাও অজানা এক শঙ্কার ছায়া।
স্থানীয় জেলেদের কাছে এই ধরা নিছক কোনো মাছ ধরা নয়, বরং দীর্ঘ লড়াইয়ের ফসল।
বঙ্গোপসাগরের গভীর জলে নেমে এমন একটি প্রাণীকে জালে তোলা সহজ কাজ নয়। তাদের ভাষায়, সমুদ্র সবসময় একই রকম থাকে না।
কখনো শূন্য হাতে ফিরতে হয়, আবার কখনো হঠাৎ করে এমন অচেনা, বিরল কিছু ধরা পড়ে, যা পুরো দিনটাকেই অন্যরকম করে দেয়। নিলামের সময় বন্দরের পরিবেশ বদলে যায়। সাধারণ দিনের মতো নয়, সেখানে ছিল বাড়তি উত্তেজনা। দর উঠছিল, কমছিল, আবার উঠছিল। শেষ পর্যন্ত আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার। এরপর সেটিকে আরও বেশি দামে বিক্রির আশায় মঠবা‌ড়িয়া হ‌য়ে পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরের দিকে পাঠানো হয়। তবে টাকার অঙ্কের বাইরেও এই ঘটনাটি স্থানীয়দের কাছে এক ধরনের অভিজ্ঞতা হয়ে রয়ে গেল। সমুদ্রের অজানা গভীরতা যে কতটা বিস্ময় লুকিয়ে রাখে, তার একটি জীবন্ত উদাহরণ যেন ভেসে এলো ডাঙায়। মঙ্গলবার ভোরের সেই মুহূর্ত, করাতের মতো মুখ আর ২৫ মনের দেহ, সব মিলিয়ে কাঁঠালিয়ার মানুষজনের মনে দীর্ঘ সময় ধরে রয়ে যায়।


More News Of This Category