রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

একে_ধরিয়ে_দিন।

Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

ছবিতে দৃশ্যমান ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী, চন্দনাইশ এলাকায়। পিতার নাম আক্তার হোসেন এবং মাতার নাম মমতাজ বেগম।
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
চলতি বছরের ফেব্রুয়ারির আগে প্রায় ৯ মাস ধরে তিনি কক্সবাজারের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে ম্যানেজার পদে কর্মরত ছিলেন (প্রতিষ্ঠানের সম্মানার্থে নাম প্রকাশ করা হয়নি)।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তিনি বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে ম্যানেজার, ওয়েটার, জুনিয়র স্টাফ, ইন্টেরিয়র ডিজাইনার এবং আশপাশের দোকানদারসহ মোট ৩২ জনের কাছ থেকে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেন।
তিনি সাধারণত ব্যক্তিগত সমস্যার কথা বলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন। একই সঙ্গে লেনদেনের বিষয়টি গোপন রাখার অনুরোধ করতেন।

উদাহরণস্বরূপ:

এক ক্লিনারের কাছ থেকে তার মাসিক ৬০০০ টাকা বেতন নিয়ে “সন্ধ্যায় ফেরত দেবেন” বলে আর ফেরত দেননি।

একজন ম্যানেজারের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক দেখিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা নেন।

সকলের বিশ্বাস অর্জন করে তিনি একত্রে টাকা সংগ্রহ করেন এবং হঠাৎ করে নিখোঁজ হয়ে যান।

তার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, পূর্বেও এ ধরনের ঘটনার কারণে পরিবার তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে অনেকেই নিম্ন আয়ের কর্মচারী, যাদের মাসিক বেতন মাত্র ৬–৭ হাজার টাকা।

আমরা জানি, হয়তো সব টাকা উদ্ধার করা সম্ভব হবে না। তবে তাকে আইনের আওতায় এনে একটি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

যদি কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুনঃ
📞 01821-919371
📞 01826-305062
📞 01719-328252
📞 01837-474132

তথ্যদাতাকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে।


More News Of This Category