বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline :
তেরখাদা ও কাটেংগা। জয়সোনা বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান নির্বাচনের মহা নায়ক মোহাম্মদ রবিউল হোসেনের নির্বাচনী প্রচারণা ২০২৬। ওমান কেন্দ্রীয় যুবদল (বিএনপি) ও সামাজিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়। খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিনের হত্যাচারে ৪টি গ্রামের মানুষ অতিষ্ট। চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নবনির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন’র সাথে শুভেচ্ছা বিনিময়ের নামে ফটো সেশনে দুরভিসন্ধি কাজ করছে কি না ভাবনার বিষয়। টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে। রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে ফিরিতে উঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ৪, নিখোঁজ ৪৫। রংপুর বিভাগ কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু। ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত অন্তত ১৩; আশঙ্কাজনক বৃদ্ধ। ‎টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়।

খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিনের হত্যাচারে ৪টি গ্রামের মানুষ অতিষ্ট।

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ আজিজুল ইসলাম হৃদয় হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 

হবিগঞ্জ বানিয়াচং উপজেলা খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিনের হত্যাচারে ৪টি গ্রামের মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। সাধারণ মানুষ নির্যাতিত হয়েও ভয়ে কেউ আইনের আশ্রয় নিচ্ছেন না। কেউ তার বিরুদ্ধে অবস্থান নিলেই তালেব উদ্দিন তাকে নানা ভাবে নির্যাতন করছেন। সম্প্রতি স্থানীয় বিলে গরুর ঘাষ কাটায় কয়েকজন কৃষক ও শিশুদের পিঠিয়ে আহত করেছেন তালেব উদ্দিনসহ তার বাহিনীর সদস্যরা। আহতও স্থানীয় এলাকাবাসীর সূত্র জানায়, আওয়ামীলীগের শাসন আমলে ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে তালেব উদ্দিন এলাকায় নানা অনিয়ম সাথে জড়িয়ে পড়েন। তার অনিয়মের কেউ প্রতিবাদ করলেই তালেব উদ্দিন তাকে মাধরোধ করাসহ নানা ভাবে নির্যাতন করেন। ৫ আগস্টেরও তার নির্যাতন অব্যাহত রয়েছে। সম্প্রতি বড়আব্দা করচা, ছোট উজিরপুর, রাঙ্গাহাটিসহ আশপাশের কয়েকটি গ্রামের ৮/১০জন কৃষকও শিশুদের হাওরে একা পেয়ে মারধোর করেছেন তালেব উদ্দিন। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে ছোট উজিরপুর গ্রামের জাকিরুল খাঁন আরিফুল ইসলাম (১৬)পিতাঃ এরশাদ আলী মোঃ ইজাজুর রহমান (১০) পিতাঃ আব্দাল মিয়া কয়েকজন জানান, সম্প্রতি তারা গ্রামের একটি সরকারি বিলে গরুর জন্য ঘাষ কেটে আনতে গেলে তালেব উদ্দিন তাদের বাধা দেন। এতে তারা প্রতিবাদ করলে তালেব উদ্দিন তাদেরকে বেধড়ক পিঠিয়ে আহত করেন। কিন্তু তারা ভয়ে পরবর্তীতে এ ব্যাপারে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। ভুক্তভোগীরা তালেব উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তালেব উদ্দিন কৃষকদের মারধোরের কথা স্বীকার করে জানান, তারাও আমাকে মারপিট করেছেন। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকাবাসীরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category