রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

সাইফ রহমানের উদ্যোগে নিউমার্কেটে সাশ্রয়ী বাজার, ঈদকে সামনে রেখে স্বস্তি সাধারণ মানুষের।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

১৯-০৩-২০২৬

 

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে নগরীর নিউমার্কেট এলাকায় সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। এই বাজারের উদ্যোগ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু-এর ছেলে সাইফ রহমান।

 

এই সাশ্রয়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তুলনা মূলক কম দামে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। স্থানীয় অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

উদ্যোক্তা সাইফ রহমান বলেন, ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনা করেই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সেটিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 

তিনি আরও বলেন, মানুষের সেবা ও সহযোগিতার মানসিকতা থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।


More News Of This Category