রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় অধ্যাপক ডা. সাদিককে প্রশাসক নিয়োগ দেওয়ায় উচ্ছ্বসিত জেলাবাসী।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ফয়সাল রহমান জনি গাইবান্ধ জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-আনন্দ লক্ষ্য করা গেছে।

 

 

রোববার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা থেকে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

 

 

ডা. সাদিক সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের সৈয়দ মকবুলার রহমানের ছেলে।

 

 

এদিকে, অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পাওয়া মুহূর্তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দের ঢেউ বইছে। স্থানীয় সুশীল সমাজসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে।

 

 

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, সরকারের সিদ্ধান্তে আমাকে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া আমি অত্যান্ত আনন্দিত ও গর্বিত। চেষ্টা করব প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে।


More News Of This Category