রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত লোডবাহী ট্রাক্টর এর বেপরোয়া গতিতে প্রাণ গেল কৃষকের❞।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মো: আহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ।

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে লালমনিরহাট টু পাটগ্রাম মহাসড়কে অতিরিক্ত লোডবাহী ট্রাক্টর উল্টে জোড়ামন্দির বাসী প্যামা দেবনাথ এর উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী জনতার কাছে জানা যায়, অতিরিক্ত আলুর বস্তা বহনরত অবস্থায় ট্রাক্টরটি বেপরোয়া গতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে কাজ করতে থাকা প্যামা দেবনাথের উপর এসে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও প্রত্যক্ষদর্শী জনতা বলেন যে, ঘটনাস্থলেই প্যামা দেবনাথ মারা যান। এই ঘটনায় আদিতমারী থানা পুলিশ জানান, তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিবেন। এছাড়াও এলাকাবাসী জানান, অতিরিক্ত লোড নিয়ে হরহামেশাই এই মহাসড়কে যানবাহন চলাচল করে। তারপরও যেন প্রশাসন নিরব। অতিরিক্ত লোডবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী।


More News Of This Category