বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা

জেলা প্রতিনিধি রাজবাড়ী

 

রাজবাড়ীতে আলু ভর্তি ট্রাক উল্টে সজীব হোসেন নামে ২৩ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন।

 

রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন নিহত হন।

 

খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

 

আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।

 

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা

বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category