রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে ১দিনে ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

আফগানিস্তানে সেনা অভিযানে একদিনে ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর সিনহুয়া’র।সেনা কোর ২০৯-এর মুখপাত্র হানিফ রিজাই সিনহুয়াকে জানান, আফগান বিমান বাহিনীর হেলিকপ্টারের সমর্থনে কেবলমাত্র উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের চিমতাল, ফাইজাবাদ ও চাহার বোলাক জেলায় সেনাবাহিনীর অভিযানে ১৪ তালেবান নিহত ও আরো ৮ জন আহত হয়।আহতদের মধ্যে বালখ প্রদেশের তালেবান সমর্থিত গভর্নর কুদরাত উল্লাহ রয়েছেন বলে তিনি জানান।তিনি আরো বলেন, অভিযানে আফগান নিরাপত্তায় নিয়োজিত যৌথবাহিনী পাঁচটি গ্রাম জঙ্গিমুক্ত এবং সড়কের পাশে বেশকিছু ভূমিমাইন অপসারণ করে।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পশ্চিম ফারাহ প্রদেশের পার্চামান জেলায় বিমান বাহিনীর অভিযানে ৩১ জঙ্গি নিহত ও ১৪ জন আহত হয়।এছাড়া অভিযানে জঙ্গিদের ব্যবহৃত তিনটি গাড়ি ও পাঁচটি মোটর সাইকেল গুড়িয়ে দেয়।

অপর এক অভিযানে উরুজগন প্রদেশের রাজধানী তিরিন কোট এবং দিরাউদ জেলায় ১১ জঙ্গি নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানানো হয়।গজনি প্রদেশের পূর্বাঞ্চলে মুগুর এবং আন্দর জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৪ জঙ্গি নিহত ও ছয়জন আহত হয়েছে। হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে ভূমি মাইন স্থাপনের সময় তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়।


More News Of This Category