বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব লাইলাতুল হোসেন।

,মোঃ আব্দুল হান্নান।
গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুওয়ালিদ, জেলা ম্যানেজার, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির সহযোগিতায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, গাইবান্ধা সদর, গাইবান্ধা ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)*র আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


More News Of This Category