রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়ার নির্দেশনায় মোঃ সাব্বির হোসেনের হাতে দায়িত্ব প্রদান করেন

Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁর সরাসরি নির্দেশনায় সংগঠনের সকল দায়িত্ব মোঃ সাব্বির হোসেন-এর হাতে অর্পণ করা হয়েছে।

এই দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা ও নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া দায়িত্বপ্রাপ্ত মোঃ সাব্বির হোসেনকে সংগঠনের উন্নয়ন, সম্প্রসারণ ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

নির্দেশনায় তিনি বলেন, পেশাদারিত্ব, ঐক্য ও নৈতিক সাংবাদিকতার ভিত্তিতে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবকে একটি শক্তিশালী ও আদর্শ গণমাধ্যম সংগঠনে পরিণত করতে হবে। পাশাপাশি সদস্যদের অধিকার রক্ষা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং দেশ-বিদেশে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দায়িত্ব গ্রহণের পর মোঃ সাব্বির হোসেন বলেন, প্রতিষ্ঠাতা মহাসচিবের আস্থা ও নির্দেশনাকে সম্মান জানিয়ে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবেন। ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবকে আধুনিক, কার্যকর ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

এই দায়িত্ব হস্তান্তরকে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।


More News Of This Category