রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

খুলনায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

মোঃ সোহেল রানা খুলনা প্রতিনিধি
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা নগরীতে ।এর আওয়ামীলীগের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কার্যালয়টি খুলে সংক্ষিপ্ত উদ্বোধনী কার্যক্রম পরিচালনার কিছু সময় পর স্থানীয়দের একাংশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি পালিত হয়। এ সময় আশপাশে কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কার্যালয়ের ভেতরে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ।এর সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা বা কোন পক্ষ অগ্নিসংযোগে জড়িত তা নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
ঘটনার পেছনের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category