রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় ৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাজা সহ ২ জন গ্রেফতার।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ২০-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দুইজন ব্যাক্তিকে সন্দেহ হয়। তখন জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) আসামি ১। আব্দুল্লাহ (২৪) পিতা মৃত ওয়াহেদ আলী সাং কদমতলা বারোপুতা থানা শার্শা জেলা যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ০৮ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহর সহায়তা কারী আসামি ২। জলিল মন্ডল (৫০) পিতা মৃত আব্বাস মন্ডল সাং লক্ষিকুল থানা বদলগাছি জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। ১ নং আসামি আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক ৩। আসামি ছগির (৪৬) পিতা মৃত ছলেমান ফকির সাং পশ্চিম মিঠাখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর হতে গাজা বহন নিয়ে এসে ২ নং আসামির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় বিক্রয়ের জন্য ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল। এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আগামী দিনে আরো জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category