রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

অতিরিক্ত (আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের) বিদায় সংবর্ধনা.

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম দীর্ঘ ৩৪ বছরের বেশী সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণ করেন।

আরও পড়ুনঃ পাহাড়ে টেকসই শান্তি

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া কামনা করেন।

জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। অতিরিক্ত আইজি হিসেবে তিনি রেলওয়ে পুলিশের প্রধান ছিলেন।।


More News Of This Category