বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ পরীক্ষায় উত্তীর্ণ ১৩০ জন কে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুর কালীগঞ্জঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুর কালীগঞ্জঃ

গাজীপুরের কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ এর ৫ম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ কালীগঞ্জ

শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আধুনিক বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে একটি নিরাপদ সমাজ গঠন করাই আমাদের ব্রত হওয়া উচিত। তিনি কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গাজী রুহুল আমীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন মির্জা, তানযীমুল মাদারিসিল কওমীয়্যাহর উপদেষ্টা মাওলানা মোকাররম হুসাইন এবং কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরী প্রমূখ।

আরও পড়ুনঃ গজারিয়া বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ শত ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকার বিশেষ বৃত্তি প্রদান করে উৎসাহিত করা হয়।

বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন এবং তাদের দেশ ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


More News Of This Category