রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গজারিয়া বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা :
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা :

গজারিয়ায় অসহায় ও দুস্তদের সহায়তা প্রদান করেছে ভবেরচর ইউনিয়ন বিএনপি,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

গজারিয়া উপজেলার ভবেরচরস্থ কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জেলা ছাত্রদলের সা:সম্পাদক জামাল ভূঁইয়া।

ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শিকদার এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক কেএম জালাল উদ্দীন রীমু,সদস্য সচিব নাজির শিকদার,সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সা:সম্পাদিকা রাবেয়া আক্তার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ।

আরও পড়ুনঃ বগুড়ায় মর্গে পড়ে আছে লাশ মিলছেনা পরিচয়

জানা যায়,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ৫০জন অসহায় ও দুস্থদের ১৬টি সেলাই মেশিন,৪টা হুইল চেয়ার ও ৩০জন এর মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।


More News Of This Category