রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

বগুড়ায় মর্গে পড়ে আছে লাশ মিলছেনা পরিচয়

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫:৪০ ঘটিকার সময় দীঘলকান্দি নামক স্থানে রংপুরগামী লেনে অজ্ঞাত নামা ১ টি ট্রাকের পিছনে পাভেল এক্সপ্রেস অজ্ঞাত রেজিস্ট্রেশন এর ১টি বাস ধাক্কা দিলে ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনা কবলিত ট্রাক এবং বাস টি চলে যায়।

ঘটনাস্থলে পাভেল এক্সপ্রেসের সামনের পড়ে থাকা গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে সনাক্ত করে পুলিশ। উক্ত ঘটনায় ১ টি নোহা মাইক্রো পাভেল এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা লাগলে সেই নোহা মাইক্রোটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা

ঘটনাস্থলে পড়ে থাকা ট্রাকের আহত হেলপারকে স্থানীয় লোকজন এবং কুন্দারহাট হাইওয়ে পুলিশের সহযোগিতায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেই হেলপার মৃত্যুবরণ করেন। মৃতের লাশ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি। যদি কেউ তাকে চিনতে পারেন তাহলে তার পরিবারকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করতে বলার জন্য অনুরোধ করা হলো।


More News Of This Category