রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পাখিরে তুই খবর দে- মোঃ ইব্রাহিম হোসেন

Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পাখিরে তুই খবর দে-
মোঃ ইব্রাহিম হোসেন

ও পাখিরে যাহ্ নিয়ে যা
একটা আমার খবর,
তার বিরহের কষ্টগুলো
বুকে দিলাম কবর।

আর কাঁদি না তার শোকে আজ
গড়ছি নতুন ভবন,
সেই ভবনের উঁচু তলায়
বইবে সুখের পবন।

আর ভাসে না নয়ন তারায়
তার মুখেরই ছবি,
আমার নভে উদয় এখন
রঙিন প্রভাত রবি।

আরও পড়ুনঃ মুক্তি- মীর ছালেহা

আর আঁকি না স্বপ্ন কভু
সেই তো মনের রানি,
তার কারণে আমার চোখে
ঝরবে না আর পানি।

মুক্ত করে দিলাম তাকে
আর না তারে ভাবি,
সুখে থাকুক সে চিরদিন
নাই কোনো মোর দাবি।

গোদাগাড়ী, রাজশাহী


More News Of This Category