বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মুক্তি- মীর ছালেহা

Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মুক্তি-

মীর ছালেহা

কুকুর-বিড়ালের মাঝে আছে সহর্মমিতা
আছে,মমতা ও একতার মিল!
মানুষের মাঝে নেই অবশিষ্ট আদব-কায়দা,
বরং,হিংসা বিদ্বেষে ভরা তাদের দিল।
এই অশান্ত ভুমিতে কবে উড়বে শান্তির পতাকা?
কবে হবে প্রভু,আমার মনোষ্কামনা পূর্ণ!

পাপী আর খুনিদের রক্তে রাঙা প্রিয় ধরিত্রী?
পৃথিবীর কোত্থাও নেই আজ শান্তি,
আছে হানাহানি,লোভের পিয়াসে ভরা কুকীর্তি!
এ অমানবিক,মানবেতর জীবন হতে প্রভু-
চাই,অসহায় মানুষের চির মুক্তি।

সহেনা প্রাণে,মধ‍্যপ্রাচ‍্যে মোসাদের হুঙ্কার,
ইসরায়েল যখন বলে হুমকি নাকি,সন্ত্রাসী হামাস!
অস্ত্রের তাকে ফিলিস্তিনের নারী-শিশুরা পতিত দূর্ভিক্ষে।
বাঁচার লড়াইয়ে সেখানের শিশুরা আজ-
খাচ্ছে লতা-পাতা, ময়লার উচ্ছিষ্ট কুড়াচ্ছে।

আরও পড়ুনঃ নজরুলি আগুন – ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

বুঝে আসেনা,মৃত‍্যুর এই মহা দুর্যোগেও-
এখনো নীরব কেন,জাতিসংঘ?
তবে কি “মানুষ”র জীবন থেকেও আজ;
ধর্মের সংঘাতই আসল রহস‍্য?

পশ্চিমা দ্বন্দে রাশিয়ার লক্ষ‍্য ইউক্রেন,
রাতের নিস্তব্ধতায় চলছে,মুহুর্মুহু গুলির বর্ষণ।
দুর্বলের উপর আঘাত,এ যেন চিরাচরিত-
আরব‍্য রজনীর উপাখ‍্যান।

শান্তিময় বিশ্ব অশান্তির পক্ষাঘাত,
কৃষ্ণসাগর তীরে,গড়ে ওঠা প্রাচীন সভ্যতাও হচ্ছে ধ্বংস।
কোরান-বাইবেলে লেখার সূত্র ধরে-
মানুষের যুদ্ধ,দেশ দেশান্তরে,পৃথিবী হচ্ছে অশান্ত।

কবে হবে এই মরণ খেলার যুদ্ধ শেষ?
রঙের ফানুসে সঙের প্রকৃতি গড়া,
পৃথিবীর প’রে উড়বে শুভ্রময় শান্তির পায়রা,
ফিরে আসবে আবার পুরনো সভ‍্যতা।

মীর ছালেহা
নরসিংদী।


More News Of This Category